অভিনন্দন


নিশাত

ওয়াসপিয়া

যাদের হারিয়েছি


সুভাষ দত্ত


সূনীল গঙ্গোপাধ্যয়



হুমায়ূন আহমেদ


চির নিদ্রায়  মোজাফফর 


থেমে গেলেন ‘মধ্যরাতের অশ্বারোহী

 বিদায় বন্ধু

 

উক্তি -দম্ভোক্তি

সরকারের  পক্ষে  কারো  বেডরুম  পাহাড়া দেয়া  সম্ভব  নয়,হাসিনা


সরকারকে  লেংড়া-লুলা   করে দেব,খালেদা

পুরানো সংখ্যা


Tokyo boishaki mela 2013

Protest in Japan

Tokyo 21 Feb, 2013

 
Tui Rajakar-Shabag er sate ekattota goshona,Japan


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 জাপানের  প্রবাসীদের  আয়োজিত সামাজিক ও সাংস্কৃতিক জাতীয় অনুষ্ঠান সহ   নানা  আয়োজন র তথ্য  জানাতে  এই  আয়োজন । জাপান প্রবাসীদের  আয়োজিত  সকল  অনুষ্ঠানের  খবর  ও  ছবি  পাঠাতে পারেন ।  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   এই  মেইল  আড্রেস  এ  বাংলায় টাইপ  করে   পাঠাবেন । হাতে লেখা  বা  স্ক্যান  গ্রহনীয়  নয়

পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ
                                                                          বিপুল বড়ুয়া
 
বাঙালির জনজীবনের পয়মন্ত দিন পহেলা বৈশাখ আমাদের খুব কাছাকাছি। বলা যায় দোরে কড়া নাড়ে। পহেলা বৈশাখের উচ্ছ্বাস আনন্দের প্রস্তুতির ঢেউ যেন উপচে পড়ছে চারপাশে। শহরকেন্দ্রিক জীবনযাপন থেকে শুরু করে আমাদের গ্রামীণ জীবন সেই দূর দূরান্তের আদিবাসী পথ জনপদে এরি মাঝে শুরু হয়েছে অনাবিল প্রাণ চাঞ্চল্যের মৌতাত। সাড়া পড়ে গেছে জীবনের জীবনযাপনের সবক্ষেত্রে। আমাদের হাজার বছরের উজ্জ্বল সাংস্কৃতিক পরিমণ্ডল যেন বা বহুমাত্রায় মুখিয়ে আছে নিজেদের গৌরবগাঁথা উত্তরাধিকারকে আরো বলিষ্ঠভাবে জানান দিতে। পহেলা বৈশাখের উৎসব আমাদের প্রাণের উৎসব। এদিনে জেগে ওঠে প্রাণে প্রাণে প্রাণ স্পন্দন। এদিনে গ্রামাঞ্চলে দেখা মেলে পাঁচন রান্নার ধুম, কোথাও বা নৌকা বাইচ, ষাড়ের লড়াই, জমজমাট মেলা। কোনো কোনো ক্ষেত্রে চৈত্রের শেষ দিন হতেই পহেলা বৈশাখ উদযাপনের কর্মসূচি শুরু হয়ে যায়। এখানে সেখানে মস্ত আয়োজনে বলি খেলা জম্পেশ হৈ হুল্লোড়ের। সেই সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি জীবনের বর্ষ বিদায় থেকে পহেলা বৈশাখ উদযাপন আরো চিত্তাকর্ষক মনোহরি উদ্দামতা। ঐতিহ্য কৃষ্টির ভাবনায় লালিত বোধ আরো ব্যঞ্জনা দিয়ে রাঙিয়ে তোলে পাহাড়ের জনজীবন। এ যেন এক ভিন্নমাত্রার উৎসবমুখরতা। মোহনীয় আবেশে নিজকে হারিয়ে ফেলা অপার আনন্দ খোঁজা। সেই সুদূর রাখাইন সাঁওতাল মনিপুরি জনপদ বিশেষে উৎসবের ঢল নামে মধুর আনন্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। গ্রামীণ প্রাণ স্পন্দনের পাশাপাশি শহরের জনজীবনেও পহেলা বৈশাখ আজকাল উৎসব আনন্দের হিল্লোল ছড়িয়েছে। প্রাণ অফুরান বৈশাখী মেলা বলি খেলা, পান্তা ভাত, ইলিশের মচ্ছব, মুখ ও মুখোশের অপরূপ উল্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের চাকচিক্য কিংবা ঘুড়ির মতো সারাদিন উড়ে ফুড়ে ঘুরে বেড়ানো জীবনের সৌন্দর্য জৌলুসকে উপভোগের উপলক্ষ তো এ পহেলা বৈশাখেই দেখা মেলে। বারো মাসের বছর শুরুর পহেলা মাস পহেলা দিন পহেলা বৈশাখ। নানা জরা হতাশাগ্রস্ত জীবন নিয়ে পথচলার শুরুতে পহেলা বৈশাখের আনন্দময়তা মানুষকে খানিকটা হলেও আনন্দে উদ্বেল করে তোলে। তার আগামীর পথচলাতে নিষ্কলুষ সুবাতাস বইয়ে দেয়। ‘জীর্ণ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার’ আশান্বিত জীবন নিয়ে রঙিন ভবিষ্যতের দিকে তার পা ফেলা, হোক না বা অজানা দিন।

Check Mail

সত্য ভাষণ

 

যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের   বার্ষিক  প্রতিবেদন 

বাংলাদেশের  মানবাধিকার  পরিস্থিতি  ভয়াবহ 

 

বাংলাদেশ  চাপ্টারের  ৭ টি বিভাগের ৪৩ পৃষ্টার মূল  প্রতিবেদন  পড়তে  এখানে ক্লিক  করুন ...

জাপান প্রবাসীদের লেখা